04 Aug Investment Practice-979
সালাম নিবেন, কেমন আছেন?
ডিসেক্স- দিনের শুরুর প্রথম ৩০মিনিট মার্কেট পজিটিভ থাকলেও পরবর্তীতে কমতে শুরু করে, দিন শেষে ৫০পয়েন্ট নেগেটিভ ও লেনদেন হয়েছে ৯১১কোটি টাকা। ইনডেক্স ও ভলিউম উভয়ই কমেছে।
একদিন পূর্বে ৯৭৭ নাম্বার পোষ্টে “অনেক নেগেটিভ ইস্যুর জন্ম দিয়েছে” উল্লেখ করে কয়েকটা পয়েন্ট লিখেছিলাম যা আজকে ইনিশিয়ালি মিলিয়ে দেখা যাক-
নেগেটিভ ডাইভারজেন্স তৈরি হতে শুরু করলো বলেছিলাম এবার চিত্র দেখুন-

বাস্তবে সেই ডাইভারজেন্স ফর্ম হতে দেখা যাচ্ছে।
আরও উল্লেখ করেছিলাম একটা রেজিস্টেন্স যুক্ত চ্যানেল তৈরি হলো, এবার চিত্র দেখুন

বাস্তবে আজকে দেখতে পেলাম সেই চ্যানেলের টপে টাচ করেই ইনডেক্স নেগেটিভ হলো।
এইগুলা দেখে প্রশ্ন জাগতে পারে তাহলে কি মার্কেটের মাইর শুরু হয়ে গেলো? মার্কেট আর বাড়বে না?
প্রশ্নগুলার উত্তর- মার্কেটের মাইর এখনো শুরু হয় নাই, মার্কেট আরও বাড়ার সম্ভবনা এখনো আছে। এপ্রিলের লাস্টে ও মে মাসে যখন মার্কেট পড়ছিলো তখন বলে আসছিলাম মার্কেটের ডাউনফল উইক হয়ে আসছে, আমি মার্কেট নিয়ে পজিটিভ হচ্ছিলাম, ঠিক তখনকার মত এখন আমার বিপরীত অবস্থা, মার্কেট নিয়ে ধীরেধীরে নেগেটিভ হচ্ছি কারণ তার আপসাইট মুভমেন্ট উইক হয়ে আসতেছে, তাও এত দ্রুত এতটা নেগেটিভ হতাম না যদি দুই দিন পূর্বে প্রায় ১০০ পয়েন্ট বেড়ে ৫৪১৬ব্রেক না করতো।
৯৭৭ পোষ্টে ব্যাংক সেক্টরের চার্ট দিয়ে লিখেছিলাম- ব্যাংক সেক্টর ইনিশিয়াল টপের কাছাকাছি আছে যদিও এই সেক্টর এখনো আপট্রেন্ডে, আপট্রেন্ডে থাকা অবস্থায় টপ আইডেন্টিফাই করা কঠিন যেকোন সময় যেকোন কিছুই করতে পারে। বাস্তবে কি পেলাম চিত্র দেখুন

CVOPRL- আজকে ১৫১.৫ পর্যন্ত উঠলো কিন্তু শেষ পর্যন্ত দর ধরে রাখতে পারে নাই, তবে এখনো পজিশন ভাল আছে।
সর্বপরি- দুই একদিনের মধ্যেই পুনরায় মার্কেট পজিটিভ আচরণ করবে তখন ব্যাংকও পজিটিভ হবে।৫২৯০ এর নিচে নামার আগ পর্যন্ত ট্রেড করতে থাকুন মার্কেটের সাথে তাল মিলিয়ে, আর যদি তাল মিলাতে না পারেন তাহলে যা আছে সেগুলাই হোল্ড করুন ঘুরেফিরে প্রায় সকল শেয়ারই মুভ করছে ও করবে।
আগামিকাল অফ ডে হওয়া সত্তেও আজকেই আপডেট দিয়ে দিলাম। সবাই ভাল থাকবেন, আল্লাহ হাফেজ।
No Comments