Investment Practice-978

Investment Practice-978

সালাম নিবেন, কেমন আছেন?

ডিসেক্স- দিনের শুরু থেকেই ইনডেক্স পজিটিভ আচরণ করতে থাকে এবং দিন শেষে ৯২পয়েন্ট পজিটিভ ও লেনদেন হয়েছে ১১৩৭কোটি টাকা। লেনদেন, ভলিউম ও গেইনার সংখ্যা সবই বেড়েছে।

মার্কেট পজিটিভে বড় ভুমিকা রেখেছে  Telecommunication, IT, MNC, প্রক্ষান্তরে ব্যাংক সেক্টর কমেছে ০.৬% তবে ব্যাংক সেক্টরের যে সকল ব্যাংক পূর্বে তেমন বাড়ে নাই সে গুলার পজিটিভ মুভমেন্ট দেখা গেছে।

পাওয়ার ও ইঞ্জিনিয়ারিং সেক্টর লাস্ট কিছু দিন ঝিম মেরে থাকার পর আজকে ঐ সেক্টরের কিছু শেয়ারের নরাছড়া দেখা গেছে, হয়ত এবার ঝিমানো ভাঙবে। MJLBD, PADMAOIL, MPETROLEUM, JAMUNAOIL এই শেয়ারগুলা অনেক বছর হয় কোন গেইম হয় না, কিছু লক্ষণ দেখা যাচ্ছে এবার একটা গেইম হওয়ার, তবে কখন কিভাবে হয় সেটাই দেখার বিষয়।

KTL যে ইনিশিয়াল টার্গেট নিয়ে সাজেস্ট করেছিলাম সেটা আজকে ফিলাপ করেছে, এখন দেখার বিষয় দুই একদিন কারেকশন দিয়ে সে এক্সটেন্ড করে নাকি এখানেই শেষ হয়ে যায়।

CVOPRL- আজকে পুনরায় মুভমেন্টে গেলো, সেই সাথে রিসেন্ট টাইমের মধ্যে হাই প্রাইসে ক্লোজ হয়েছে। এইটার বর্তমান স্টপ লস পয়েন্ট হলো ১৪০টাকা। নিকট তম রেজিস্টেন্স ১৫৬টাকা। দেখা যাক আগামিকাল কি করে।

মার্কেট বাড়তেছে বাড়তে থাকুক, যখন এক্সিট পাবো তখন দেখা যাবে, সো ৫২৯০ এর নিচে নামার আগ পর্যন্ত ট্রেড করতে থাকুন মার্কেটের সাথে তাল মিলিয়ে, আর যদি তাল মিলাতে না পারেন তাহলে যা আছে সেগুলাই হোল্ড করুন ঘুরেফিরে প্রায় সকল শেয়ারই মুভ করছে।

আজকের মত এখানেই শেষ করছি, সবাই ভাল থাকবেন, আল্লাহ হাফেজ।

5 Comments
  • Nur Hossain Chowdhury
    Posted at 17:07h, 03 August

    Thank you so much

  • Sabbir Ahamed
    Posted at 17:15h, 03 August

    Could you pls advise more details about Intraco

  • Manik Khan
    Posted at 17:21h, 03 August

    Thanks

Post A Comment