Investment Practice-973

Investment Practice-973

সালাম নিবেন, কেমন আছেন?

ডিসেক্স- টানা ৭ দিন পজিটিভ থাকার পর আজ নেগেটিভ হলো ৩৭পয়েন্ট, লেনদেন হয়েছে ৮৬০কোটি টাকা। ইনডেক্স কমার সাথে সাথে লেনদেন কমেছে তা ভালো দিক, কিন্তু গেইনার সংখ্যা প্রচুর পরিমানে কমেছে যা খারাপ দিক।

দুই দিন আগে বলেছিলাম ব্যাংক ফিনান্স স্লো হলে ইনস্যুরেন্স ও লাইফইন্সুরেন্সের মুভমেন্ট পাওয়া যাবে, বাস্তবে তাই পেলাম।

ইনডেক্স এর চিত্র দেখুন-

গত কয়েকদিন বলছিলাম কারেকশন হবে তবে ঠিক কত পয়েন্ট থেকে কারেকশন হবে সেটা নিশ্চিত করে বলতে পারছিলাম না। আজকে সেই কারেকশন দেখা গেলো, কিন্তু কারেকশনের ধরন ভাল মনে হলো না, তাই চার্টে 1st Alarming হিসাবে আইডেন্টিফাই করলাম। উল্লেখ্য এইটা যাস্ট 1st Alarming, এক্সিট নয়।

পরামর্শ- প্রফিটে থাকলে সেল করে প্রফিট টেইক করুন, স্টপ লস হিট করলে লস টেইক করেন। বিক্রি করেই নতুন করে বাই এ যাবেন না, ক্যাশ রাখুন ও দেখে শুনে নতুন করে বাই করার সিদ্ধান্ত নিবেন।

তাছাড়া আজকে জুন ক্লোজিং এর বেশ কিছু শেয়ার এক্সিট দিয়েছে যেমন- IBP, FUWANGFOOD, NAHEEACP, TECHNODRUG , এইগুলা মাঝেমধ্যে একটু আক্টু বাড়লেও এখন খুব বেশি ভাল বা নিউ হাই ক্রিয়েট করার সম্ভবনা কম।

যাহোক মার্কেট নেগেটিভ কিংবা পজিটিভ যাই হোক না কেন ৫০৩০ উপরে কিংবা যত দিন পর্যন্ত এক্সিট না পাবো ততদিন কিছু না কিছু শেয়ার মুভমেন্ট করবে।

আজকের মত এখানেই শেষ করছি, সবাই ভাল থাকবেন, আল্লাহ হাফেজ।

1 Comment
  • Sabbir Ahamed
    Posted at 19:11h, 27 July

    Intraco কি স্টপ লস হিট করবে ?

Post A Comment