23 Jul Investment Practice-971
সালাম নিবেন, কেমন আছেন?
ডিসেক্স- দিনের শুরু থেকেই ঊর্ধ্বগতি প্রবণতায় ছিলো ইনডেক্স, ১২টার দিকে কিছুটা স্লো হয়ে আসলেও শেষের দিকে পুনরায় বাড়তে শুরু করে এবং দিন শেষে ক্লোজ হয় ৯৩পয়েন্টে, লেনদেন হয়েছে ৯৮৬কোটি টাকা। ইনডেক্স ভলিউম ও গেইনার সংখ্যা সবই বেড়েছে।
গতকাল পর্যন্ত লিখছিলাম ৪৯৫০ এর উপরে থাকলে ভয়ের কারণ নাই সেই পয়েন্ট চেঞ্জ হয়ে এখন হয়েছে ৫০৩০ এর উপরে থাকলে ভয়ের কারণ নাই, কিছু না কিছু শেয়ার বাড়বেই।
কয়েকদিন পূর্বে বলেছিলাম লো-পেইড জাংক শেয়ারের মুভমেন্ট শেষের দিকে, একটা কারেকশন হবে, বাস্তবতা হচ্ছে কারেকশন হচ্ছে, যার প্রমাণ স্বরূপ STYLECRAFT, RAHIMAFOOD এর দিকে থাকালেই বুঝা যাবে।
বর্তমানে সর্ট টার্মে ডেঞ্জার জুনে ঢুকেছে ব্যাংক সেক্টরের কিছু শেয়ার। দ্রুতই কারেকশন শুরু হতে পারে।
ইনডেক্স এর চিত্র দেখুন-

১৫-০৭ তারিখ রাতে চিত্র সহ উল্লেখ করেছিলাম যদি ৫১০০ ক্রস করে তাহলে উপরের দিকে যাবে, বাস্তবে আমরা পেয়েছিলাম ৫১০০ ক্রস করতে, সাথে উল্লেখ করেছিলাম যাওয়ার সম্ভবনা আছে ৫১৮০(+/-৩০), বাস্তবে আমরা দেখতে পারছি এই টার্গেট ফিলাপ করে উপরে অবস্থান করছে। টার্গেট ফিলাপ করলেও ইনডেক্স এখনো এক্সিট দেয় নাই, মাঝেমধ্যে কিছু এরর তৈরি করলেও সেটা ওভারকাম করে উপরে যাচ্ছে, যা বাজারের জন্য ভালো। আমি বারবারই বলে আসছি যে এক্সিট পাওয়ার আগ পর্যন্ত ইনডেক্স নিয়ে ভয় পাওয়ার কারণ নেই ব্যবসা করতে থাকুন। মার্কেট বাড়ছে সো কারেকশন হবেই হবে এইটা ন্যচারাল প্রক্রিয়া।
তাছাড়া সেক্টর বিবেচনায় ব্যাংক ফিনান্স মাল্টিন্যাশনাল কারেকশনে গেলে পুনরায় লাইফইন্সুরেন্স ও ইনস্যুরেন্স সেক্টরের মুভমেন্ট আসার সমুহ সম্ভবনা আছে।
যাহোক মার্কেট নেগেটিভ কিংবা পজিটিভ যাই হোক না কেন ৫০৩০ উপরে যতদিন ইনডেক্স আছে কিছু না কিছু শেয়ার মুভমেন্ট করবে।
আজকের মত এখানেই শেষ করছি, সবাই ভাল থাকবেন, আল্লাহ হাফেজ।
Masum Khan
Posted at 17:44h, 23 JulyAssalamualaikum wa rahmatullahi obarakatu. Vhai KTL niye jodi kichu bolten?
Decision Maker
Posted at 17:47h, 23 Julyএকুমোলেশন করছে দুই একের মধ্যে দাম বাড়তে পারে
Eng Jaman
Posted at 17:54h, 23 Julyআজকে ভলিউম সহ ” ব্যাংক সেক্টর” ব্রেক আউট করেছে,, এই ব্যাপারে আপনার মতামত/ আপডেট প্রত্যাশা করেছিলাম। তাছাড়া মার্কেট আপসাইডে কতটুকু যেতে পারে তাঁরও দিকনির্দেশনা প্রত্যাশা ছিল।
saiful sapu
Posted at 18:07h, 23 Julyভাই, টেক্সটাইল এর কি অবস্থা?
Sabbir Ahamed
Posted at 01:51h, 25 Julyগত কয়েক বছর ধরে সবার অবস্থাই কম বেশি খারাপ। এমন অবস্থায় আপনি যদি আগের মত ,সপ্তাহে না হলেও , অন্তত দুই সপ্তাহ পর পর হলেও ,জুম কল করে বাজারের আপডেট দিতেন , তাহলে আমরা যারা দীর্ঘদিন আপনার সাথে আছি , তারা উপকৃত হতাম