24 Jun Investment Practice-953
সালাম নিবেন, কেমন আছেন?
ডিসেক্স- মার্কেট নিয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট ক্লিক হেয়ার
গতকাল লিখেছিলাম “আগামিকাল দিনের শুরু থেকেই ইনডেক্স পজিটিভ থাকবে তবে শেষ বেলা নিয়ে কিছুটা কনফিউশন আছে, যদিও পজিটিভ থাকার সম্ভবনা বেশি।” বাস্তবে ফেলাম দিনের শুরু থেকেই পজিটিভ মার্কেট এক সময় ৪৩ (+/-) পয়েন্ট পর্যন্ত পজিটিভ হয়েছিলো, ১২টার পর থেকে ইনডেক্স কমতে শুরু করে এবং দেরটার পর মার্কেটে প্রচুর সেল প্রেসার দেখা যায়, দিন শেষে ইনডেক্স ২২পয়েন্ট পজিটিভ ও লেনদেন হয়েছে ৩৭০কোটি টাকা। ইনডেক্স বাড়ার সাথে সাথে লেনদেনও বেড়েছে এইটাই একমাত্র ভালো দিক।
কিছু দিন পূর্বে কিছু শেয়ারের লিস্ট দিয়েছিলাম ও আমার পছন্দ এর কয়েকটা নাম বলেছিলাম- STYLECRAFT, SHEPHERD, AL-HAJTEX, LEGACYFOOT, DACCADYE এই লিস্টের DACCADYE, AL-HAJTEX ছাড়া সবই বেড়েছে, সো এইগুলা কারও থাকলে প্রফিট টেইক করার সিদ্ধান্ত নিতে পারেন।
আগামিকালের মার্কেট কেমন আচরণ করবে তা নিয়ে আমি নিজে কনফিউজড, সো কেমন যেতে পারে তা ক্লিয়ারলি বলতে পারছি না, একবার মনে হচ্ছে আগামিকাল বড় ধরনের নেগেটিভ হয়ে ৪৬৬০ এর নিচে চলে আসবে আবার মনে হচ্ছে কিছুটা নেগেটিভ হয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। সব মিলে আগামীকালের মার্কেট কেমন যেতে পারে সেই সিদ্ধান্তে পৌছাতে পারছি না, তাই কোন মন্তব্য করছি না আগে মার্কেট দেখি তারপর অন্য কিছু।
সবার প্রতি পরামর্শ থাকবে আমার দেওয়া লিস্টের কোন শেয়ারে প্রফিট বা ব্রেক ইভেন থাকলে বিক্রি করে দিন এবং অপেক্ষা করুন। উল্লেখ্য যে আমি যতগুলা শেয়ারের নাম বলেছিলাম তার মধ্যে DACCADYE ছাড়া তেমন কোন শেয়ারই উল্লেখ করার মত লসে থাকার কথা নয়। মার্কেট দেখে নতুন লিস্ট তৈরি করলে সামনের অবশ্যই জানাবো।
আজকের মত এখানেই শেষ করছি, সবাই ভাল থাকবেন, আল্লাহ হাফেজ।
saiful sapu
Posted at 20:16h, 24 Juneভাই,আপনার পছন্দের স্টক আর একটি ছিল ISN এইটা নিয়ে কিছু বলুন?
Decision Maker
Posted at 20:21h, 24 Juneএইটাওতো বেড়েছে, ৩৫টাকা থেকে বলা শুরু করেছিলাম ৪৫ পর্যন্ত গেলো। এখনো পজিশন ভাল। সো সিদ্ধান্ত আপনার