02 Jun Investment Practice-944
সালাম নিবেন, কেমন আছেন?
ডিসেক্স- লাস্ট পোষ্টে লিখেছিলাম “এপ্রিল মাসে টানা ৯দিন ইনডেক্স নেগেটিভ হয়েছিলো, এবার আজ নিয়ে টানা ৬দিন ইনডেক্স নেগেটিভ হলো। ইনডেক্স ক্লোজ হয়েছে ৪৬১৫.৪ পয়েন্টে সব মিলে এই রেঞ্জ থেকে মার্কেট কাউন্টার মুভমেন্ট / ব্যাক না করলে শেয়ার বাজারের ভবিষ্যৎ আরও ভয়াবহ দেখা লাগতে পারে।” বাস্তবে আমরা দেখলাম তিন দিন ধরে পজিটিভ হয়ে ক্লোজ হয়েছে ৪৬৮৯.৫পয়েন্টে। এই তিন দিনের পজিটিভ মার্কেটে ফলে ইনডেক্স
১) ডাউনট্রেন্ড ইন্ড করে নাই।
২) সাইডওয়ে মুভমেন্ট রেঞ্জের মধ্যেও ঢুকে নাই।
৩) উল্লেখ করার মত স্টক মুভমেন্ট করে নাই।
যা হয়েছে তা হলো আমি আশা করেছিলাম এই রেঞ্জে থেকে মার্কেট ঘুরবে সেই ঘুরার চেষ্টা করছে মাত্র, কিন্তু ঘুরে গেছে তা বলতে পারছি না দুঃখিত। চিত্র দেখুন-

যতদিন চিত্রের হলুদ দাগের উপর মানে ৪৫৮৫ এর উপর আছে সে কয়দিন ব্রিদিং স্পেস দিবে আর কি!! আর নিচে নেমে গেলে আবার শুরু। সো যত বেশি দিন হলুদ লাইনের উপরে থাকবে ততদিন সকল বিনিয়োগকারীদের জন্য মঙ্গল।
আজকের মত এখানেই শেষ করছি, সবাই ভাল থাকবেন, আল্লাহ হাফেজ।
Sabbir Ahamed
Posted at 20:53h, 02 Juneবাজেট কি বাজারের অনুকূলে না প্রতিকূলে ?
Decision Maker
Posted at 20:59h, 02 Juneবাজেটে বিনিয়োগকারীদের জন্য সরাসরি কিছু নেই, প্রাতিস্টানিক কিছু সুবিধা দেওয়া হয়েছে
Manik Khan
Posted at 22:18h, 02 Juneধন্যবাদ ডি এম ভাই!