Investment Practice-913

Investment Practice-913

সালাম নিবেন, কেমন আছেন?

ডিসেক্স- আজ সপ্তাহের প্রথম দিন ও টানা চয় দিন বাড়ার পর ইনডেক্স নেগেটিভ হয়েছে ১৩পয়েন্ট লেনদেন হয়েছে ৩৭০কোটি টাকা। চিত্র দেখুন-

গতকাল চিত্র বৃত্ত দিয়ে বলেছিলাম ” চিত্রের সাদা বৃত্তের মধ্যে বা আশেপাশে থেকে পুনরায় কমতে শুরু করবে।” বাস্তবে আজকে বৃত্তে প্রবেশ করেই কমতে শুরু করেছে। যদিও আরও ১৫-২০ অন্তত বাড়ার জায়গা ছিলো বা এখনো আছে।

দেখুন হয়ত আমি নিয়মিত লিখছি না কিংবা লম্বা লম্বা লেখা লিখতে পারছি না, কিন্তু ইনডেক্সের প্রতিটা পিন পয়েন্টেই আমার আপডেট আছে এবং এখন পর্যন্ত সবগুলাই সঠিক আছে, আলহামদুলিল্লাহ্‌।

KPPL আজকে ৭% কমেছে তার সাথে পাল্লা দিয়ে যে সকল দামে কম ছোট শেয়ার (জেড/ জেড ছাড়াও) বাড়ছিলো সব কমতে শুরু করেছে যা গতকালের আপডেটে উল্লেখ ছিলো। KPPL এর মাইর যতক্ষণ চলতে থাকবে ততক্ষন অন্যগুলা একই ভাবে চলবে আপাতত।

আজকের মত এখানেই শেষ করছি, সবাই ভাল থাকবেন, আল্লাহ হাফেজ।

No Comments

Post A Comment