Investment Practice-882

Investment Practice-882

সালাম নিবেন কেমন আছেন?
ডিসেক্স- গত বুধবার লিখেছিলাম গনহারের মুভমেন্ট অর্ধেক দিন বা দের দিন পাবেন, যা আজকে শেষ বেলা থেকে ফিল্টারিং শুরু করলো, মার্কেট এখন কিছু দিন লাস্ট চারদিনের মত গনহারে বাড়বে না, আজকে কিছু শেয়ার পরশু অন্য শেয়ারগুলা, মার্কেট এই লেভেলে চপি টাইপ মুভমেন্ট করবে, এই নেগেটিভ হচ্ছে এই পজিটিভ এমন কারেকশন করবে, এর মধ্যে লো-পেইড আপ জাংক শেয়ারগুলা বাড়বে, যেমন ধরেন GQBALLPEN, SONALIANSH. IBNSINA টাইপ শেয়ার।

এখনই ব্যাংক খুব একটা মুভমেন্ট করবে বলে মনে করছি না, তারচেয়ে ইনস্যুরেন্স সেক্টরের কয়েকটা শেয়ার উঠে আসতে পারে যেমন UNIONINS, SUNLIFEINS ইত্যাদি।

চিত্র দেখুন-

ডিসেক্সের চিত্র। যদি আগামীকাল ইনডেক্স নেগেটিভ হয়ে যায় তাহলে বুঝে নিতে হবে সাদাবক্স থেকে হলুদ বক্সই হচ্ছে বর্তমান মার্কেটের সাইডওয়ে মুভমেন্ট রেঞ্জ। আর যদি পজিটিভ হয়ে সাদা বক্স ক্রস করে ফেলে তাহলে হলুদ বক্স ঠিক থাকবে শুধু সাদাবক্সটা পরিবর্তন হবে এই যা। সোজা বাংলায় মার্কেট আইটেম ওয়াইজ ব্যবসা দিবে ইনশাআল্লাহ্‌। ব্যবসা করতে থাকুন এখন ব্যাপক ভয় পাওয়ার কারণ নাই, তবে এইটাও মাথায় রাইখেন আপনার পিএফ এ যদি ৫-১০টা শেয়ার থাকে এই মার্কেটে আপনার ইকুইটিটি বাড়ার চেয়ে কমবেই বেশি যদি না ভাগ্যক্রমে যে শেয়ারটা বাড়বে ঐটা আপনার পিএফ থাকে আর কি।

উল্লেখ্য উপরে যে কয়টা শেয়ারের নাম বলেছি তা শুধুমাত্র মার্কেট বুঝানোর জন্য ব্যবহার করেছি কোন প্রকার বাই সেল ইন্ডিকেশন নয়।

আজকের মত এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।

2 Comments
  • Dip
    Posted at 20:20h, 03 November

    এই সময় একটা ওয়াচ লিস্ট পেলে খুব ভালো হতো।

  • Nesar Uddin
    Posted at 21:32h, 03 November

    PF e 5-10 ta share thakle valo na, apni bollen. Tahole koyta share thakle valo PF bola jay ?

Post A Comment