Investment Practice-866

Investment Practice-866

সালাম নিবেন, কেমন আছেন?

ডিসেক্স- ৫দিন পূর্বে লিখেছিলাম দেখার বিষয় টানা কমে নাকি মধ্যে গ্যাপ দিয়ে কমে, বাস্তবে পেলাম টানা ৬ দিন কমার পর আজ সাত নাম্বার দিন এসে মার্কেট পজিটিভ হলো, তবে মার্কেট পজিটিভ হলেও লেনদেন কমেছে যা ইন্ডিকেট করে মার্কেট পুনরায় নেগেটিভ হবে এখন দেখার বিষয় দুই একদিন সময় নিয়ে পুনরায় কমা শুরু করে নাকি কাল থেকেই শুরু করে।

সত্যি কথা বলতে কি এই ভাবে নেগেটিভ লিখতে লিখতে আমি টায়ার্ড হয়ে গেছি, মার্কেট ঘুরে দাড়ালে লেখায় ও কাজে স্প্রিড পাওয়া যাইতো আর কি।

ACMELAB- চিত্র দেখুন-

রেনাটার পর আর একটা শেয়ার পাইলাম লেখার মত। কিন্তু মার্কেটের এমন পরিস্তিতি কোন শেয়ার নিয়ে লিখতেও ভয় লাগে। মার্কেট যদি বর্তমানে ব্যবসা বান্ধন হতো তাহলে এই শেয়ারগুলা নিয়ে গ্যারান্টি দিয়ে লিখতাম, যাহোক শেয়ারটা ভাল করার সম্ভবনা খুব বেশি।  এন্ট্রি পয়েন্ট হবে ৯২+, টার্গেট হবে ১০৪ ও ১১৩ টাকা।, স্টপ লস হবে ৮৫ ও ৭৯ টাকা।

RENATA এনালাইসিস এখনো শতভাগ ভ্যালিড।

উল্লেখ্য যে RENATA, ACMELAB এইগুলা হচ্ছে যাস্ট আউট সাইট ট্রেডিং বা এনালাইসিস বেইসড। বড় ধরনের লম্বা প্ল্যানিং এর অংশ হিসাবে পোস্ট করা হয় নাই।

আজকের মত এখানেই শেষ করছি, ভাল থাকবেন।

আল্লাহ হাফেজ।

1 Comment
  • Liton Ahmed
    Posted at 22:07h, 10 September

    আপনার যেমন লিখতে ভয় লাগে আমাদেরও তেমনি কিনতে ভয় লাগে এখন।

Post A Comment