18 Jan Investment Practice-1019
সালাম নিবেন, কেমন আছেন?
কিছুদিন যাবত ফেসবুকে নিয়মিত লিখছি, তার মানে এইটা মনে করবেন না যে ইনভেস্টমেন্ট প্র্যাকটিস ভুলে গেছি, ইনভেস্টমেন্ট প্র্যাকটিস তার মত করেই চলবে। ইনশাআল্লাহ্ প্রতিটা গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করেই যাবো।
ডিসেক্স- লাস্ট পোষ্টে যা যা লিখেছিলাম তা ১০০% ভ্যালিড। তারপরেও আবারও মনে করিয়ে দিচ্ছি যা লিখেছিলাম “মার্কেটের বর্তমান কাউন্টার মুভমেন্টটা প্রচুর পেইন দিয়ে দিয়ে সামনে আগাচ্ছে। তবুও ভাল যে সামনে আগাচ্ছে। বর্তমানে ইনডেক্স ৪৯৩০ এর উপরে থাকা পর্যন্ত ভয়ের তেমন কারণ নেই।”
ইনস্যুরেন্স সেক্টরের মুভমেন্ট ভাল আছে হয়ত আরও কিছু মুভমেন্ট করবে, তবে আমি আপনাদের ডিসেম্বরের ৯ তারিখে বলেছিলাম এই সেক্টর ভাল করবে ও দুইটা শেয়ার ওয়াচলিস্টে দিয়েছিলাম যা হলো MEGHNAINS ও SIPLC, দুইটা শেয়ারে সবাই এখন ভালই প্রফিটে আছেন, সো নিজ্ব দায়িত্বে প্রফিট টেইক করে নিবেন।
ওয়াচলিস্টে নতুন সংযোজন করতে পারেন TECHNODRUG, বর্তমান দাম ৩০.১টাকা। ইনভ্যালিড বা স্টপ লস যথাক্রমে ২৮টাকা।
মার্কেট নিয়ে আবারও উল্লেখ করছি ৪৯৩০ এর উপরে থাকা পর্যন্ত ভয়ের তেমন কোন কারণ এখনই দেখছি না।
আজকের মত এখানেই শেষ করছি সবাই ভাল থাকবেন। আল্লাহ হাফেজ।
Sabbir Ahamed
Posted at 19:14h, 18 JanuaryAL haj এর ভবিষ্যৎ কেমন হতে পারে?
Decision Maker
Posted at 19:18h, 18 January৫% ক্যাশ ডেভিডেন্ড আজকেই ফ্রি হয়ে গেলো। ধারনা করছি আবারও কিছু বাড়বে
Sabbir Ahamed
Posted at 19:25h, 18 Januaryএকটু লং টার্মে আল হাজ কি হোল্ড করা যায় ?
Zabed Ahmed
Posted at 19:15h, 18 January990 নং পোষ্ট—পূর্বের দেওয়া ওয়াচলিস্ট থেকে সকল শেয়ার বিক্রি করার পরামর্শ দিয়েছি, বর্তমানে দুইটা স্টক সাজেস্ট করা আছে AL-HAJTEX ও SHYAMPSUG, যদি থাকে নচিবে এই দুইটা শেয়ার থেকেই যা প্রফিট আসবে তাতেই পরের দুই তিন বছর ব্যবসা করা লাগবে না। সো এত দৌড়াদৌডি করে লাভ কি বলেন। এটা কি ভ্যলিড আছে?
Decision Maker
Posted at 19:18h, 18 Januaryএর পর দুইটা শেয়ারই বেড়েছে ভাই। শ্যাম্পুর ২৩৫ পর্যন্ত গিয়ে আসলো। মধ্যে তার রিদম হারিয়েছে R ক্যাটাগরির রিউমারে। তবুও আশা করছি সে ভালো করবে
Manik Khan
Posted at 19:34h, 18 Januaryধন্যবাদ ভাইজান “