01 Dec Investment Practice-1014
সালাম নিবেন, কেমন আছেন?
ডিসেক্স- গতকাল ও আজ দুই দিনের ইনডেক্স যেভাবে কমেছে সেটা প্রত্যাশিত ছিলো না। মার্কেট এবনর্মাল আচরণ শুরু করে ২৭তারিখ থেকেই, সেদিন ইনডেক্স পজিটিভ ছিলো কিন্তু লেনদেন কমে গিয়েছিলো, তারপর ৩০ তারিখে মানে গতকাল ইনডেক্স নেগেটিভ হয়েছে কিন্তু লেনদেন বেড়ে গিয়েছিলো, অন্যদিকে আজকে আবার ইনডেক্স নেগেটিভ হওয়ার সাথে সাথে লেনদেন কমে এসেছে এইটাই একমাত্র ভালো দিক। তাছাড়া আমাদের সামনে এখন আছে ৪৮০০ পয়েন্ট, সেই পয়েন্ট থেকে কিংবা তার আগে কোন এক জায়গায় থেকে মার্কেট ব্যাক করে কিনা সেটাই দেখার বিষয়।
বর্তমান মুভমেন্ট ছিলো কাউন্টার মুভমেন্ট সেটা পূর্বেই আলোচনা করেছি, টার্গেট করেছিলাম ৫২৫০(+/-৫০) পর্যন্ত যাবে, কিন্তু এখন ঐ জায়গা পর্যন্ত যাওয়ার সম্ভবনা ৬০% কমে গেছে।
তবে এখনই শতভাগ হোপল্যাস হওয়ার কিছু নেই যেহেতু ইনডেক্স এখনো ৪৮০০ এর উপরে অবস্থান করছে। আরও দুই একদিন পর ক্লিয়ার পিকচার পাওয়া যাবে আশা করছি।
আজকের মত এখানেই শেষ করছি সবাই ভাল থাকবেন, আল্লাহ হাফেজ।
Masum Khan
Posted at 19:14h, 01 DecemberVhai Aftab auto r copertech er ektu bolle vhalo hoto
Decision Maker
Posted at 19:18h, 01 Decemberএইগুলাও এখনো ঠিকে আছে, মার্কেট সাপোর্ট পেলে এইগুলাও বাড়বে
Md Mahbubur Rahman
Posted at 19:14h, 01 Decemberক্যাশ আছে,৪৮০০ পর্যন্ত অপেক্ষা করবো না এখন কাজে লাগাবো..?
Manik Khan
Posted at 19:26h, 01 Decemberধন্যবাদ ভাইজান!
Eng Jaman
Posted at 20:38h, 01 Decemberইন্ডেক্স যদি ৪৮০০ ব্রেক করে নিচে 👇 নেমে ক্লোজিং দেয়,,, সেই ক্ষেত্রে পরবর্তী সম্ভাব্য সাপোর্ট জোন কোথায় হতে পারে?
Decision Maker
Posted at 22:00h, 01 Decemberআজ না হয় কাল ৪৮০০ এর নিচে নামবে যা অলিখিত সত্য। তখন নিউ লো করবে বলেই আমার ধারনা, কিন্তু এখই সেই সম্ভব্য পয়েন্ট লিখতে চাচ্ছি না, সময় আসুক তখন লিখবো।