ব্যবসায় বৈচিত্র আনার সিদ্ধান্ত বিচ হ্যাচারির

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিচ হ্যাচারির পরিচালনা পর্ষদ ব্যবসায় বৈচিত্র আনার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানা যায়, কোম্পানিটি নতুন ব্যবসা হিসাবে হোয়াইট ফিসের (বারমুডি, কোরাল, ইন্ডিয়ান শ্যামন) ফার্ম করার সিদ্ধান্ত নিয়েছে। রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেমে (আরএএস) এর মাধ্যমে কোম্পানিটি বছরে প্রায় ২ হাজার ৪০০ টন উৎপাদন করতে পারবে।

একটি নরওয়ে ভিত্তিক প্রতিষ্ঠান থেকে প্রযুক্তিটি সরবরাহ করা হবে। এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে বীচ হ্যাচারি লোকাল রিপ্রেজেন্টিটিভের সাথে একটি সমঝোতা চুক্তি সই করতে যাচ্ছে।

Leave a Comment