সালাম নিবেন, কেমন আছেন?
ডিসেক্স- দিনের শুরু থেকে ইনডেক্স পজিটিভ আচরণ করে এবং শেষ পর্যন্ত পজিটিভ থেকেই ক্লোজ হয়। দিন শেষে ৩৭পয়েন্ট পজিটিভ ও লেনদেন হয়েছে ১২৭৮কোটি টাকা।
গতকাল লিখেছিলাম “আগামিকাল ইনডেক্স নেগেটিভ যাওয়ার সমুহ সম্ভবনা আছে। দেখা যাক বাস্তবে কি হয়।” বাস্তবে পেলাম ধারনার ঠিক বিপরীত মার্কেট, নেগেটিভ না হয়ে সারা দিনই পজিটিভ ছিলো।
এখন সময় হয়েছে লং টার্ম এর পাশাপাশি সর্ট টার্ম আলোচনা করার।
সর্ট টার্ম মার্কেট- ১৩-০৮-২০২৫ তারিখে লো ৫৩০৬.৫ থেকে যে মুভমেন্ট শুরু করেছে, এই মুভমেন্ট কন্টিনিউ করতে গেলে থাকে আর ৫৫৭০ পয়েন্টের নিচে নামা যাবে না। ৫৫৭০ এর নিচে নামলে ৫২৯০ পর্যন্ত আসার সম্ভবনা তৈরি হবে।
লং টার্ম- ৫২৯০ এর উপরে থাকা পর্যন্ত স্ক্রিপ্ট ওয়াইজ খেলাধুলা চলবে, আর যখনই ৫২৯০ এর নিচে নামবে তখন ফ্রি ফল হবে। এর আগ পর্যন্ত ব্যবসা যা করার করে নিন। আর মনে মনে কামনা করুন যাতে ইনডেক্স ৫২৯০ এর নিচে না নামে কখনোই।
আগামিকাল মার্কেট নেগেটিভ বা পজিটিভ যাই থাকুক না কেন শুধুমাত্র ৫৫৭০ এর নিচে না নামলেই চলবে।
আজকের মত এখানেই শেষ করছি সবাই ভাল থাকবেন। আল্লাহ হাফেজ।