সালাম নিবেন, কেমন আছেন?
ডিসেক্স- মার্কেট নিয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট ক্লিক হেয়ার
গতকালের পোষ্টে লিখেছিলাম “ইনডেক্স আগামিকাল দিনের শুরু থেকেই পজিটিভ থাকবে তবে ১১টার পর থেকে বা শেষ বেলায় কেমন আচরণ করে সেটা নিয়ে কিছুটা কনফিউশন আছে। লেনদেন হতে পারে ৪শ ৫০কোটি থেকে ৫০০কোটি টাকার মত।” বাস্তবে দেখলাম ১১.৩০ এর পর থেকে ইনডেক্স নেগেটিভ হতে শুরু করে ও দিন শেষে ২২পয়েন্ট নেগেটিভ হয়ে ক্লোজ হয় সাথে লেনদেন হয় ৩০০কোটি টাকা। ধারনা ছিলো লেনদেন হবে ৪৫০কোটি থেকে ৫০০কোটি টাকা কিন্তু বাস্তবে কম হয়েছে আর এইটাই গতদিনের মার্কেটের একমাত্র ভাল লক্ষণ।
আমরা পূর্বে আলোচনা করেছিলাম যে ইনডেক্স মিনিমাম যাবে ৪৮০০পয়েন্টে, গতকাল ৪৮০৪.৯ হিট করেই কারেকশন করেছে, সো মিনিমাম টার্গেট ফিলাপ। এখন দেখার বিষয় এই লেভেলে কি করে!
আগামিকাল থেকে পেইনফুল মার্কেট শুরু হবে, এই নেগেটিভ তো আবার পজিটিভ এই ধরনের বিহেব করার সম্ভবনা আছে।
উল্লেখ্য যে নেগেটিভ বা পজিটিভ যাই হোক না কেন আমাদের মাথায় রাখতে হবে ৪৬৬০। এর নিচে নেমে গেলে সাইডওয়ে মুভমেন্ট শেষ বলে ধরে নিতে হবে।
আজকের মত এখানেই শেষ করছি, সবাই ভাল থাকবেন, আল্লাহ হাফেজ।