Decision Maker

Investment Practice-905

সালাম নিবেন, কেমন আছেন?

ডিসেক্স- আজও গতকালের মতই দিনের শুরুতে ইনডেক্স পজিটিভ ছিলো কিন্তু বেলা বাড়ার সাথে সাথে নেগেটিভ হতে শুরু করেছে। চিত্র দেখুন

মার্কেট নেগেটিভ হলেও গতকালের চেয়ে ভলিউম বেড়েছে যা ভাল লক্ষণ নয়। সত্যি কথা বলতে মার্কেট দিন দিন এতটাই বিরক্তিকর হয়ে যাচ্ছে লেখার মত এনার্জি আসে না। এমন মার্কেটে একমাত্র উপায় হচ্ছে ক্যাশ নিয়ে বসে থাকা, একটা ব্রেক নেওয়া, মার্কেটে মোমেন্টাম আসলে তখন পুনরায় চেষ্টা করা। গত অক্টোবর থেকে বলে আসছিলাম  মার্কেট জানুয়ারী পর্যন্ত ব্যবসা দিবে, সাইডওয়ে মুভমেন্টের মধ্যে দিয়ে কিছু স্টক ব্যবসা দিলেও সেটা খুব আনন্দদায়ক কিছু ছিলো না, সব সময় অস্তিরতা কাজ করেছে। ইনডেক্সের চিত্র দেখলেই বুঝতে পারবেন যে নতুন লো তৈরি করেই চলেছে শুধুমাত্র ভাল বিষয় হচ্ছে এখন পর্যন্ত ৫১০০ এর উপরে আছে এই টুকুই।

সর্বপরি আতঙ্কিত না হয়ে ঠাণ্ডা মাথায় পরিকল্পনা করে ট্রেডিং সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ থাকবে।

মার্কেট যেহেতু এখনো সাইডওয়ে মুভমেন্ট করছে তাই আগামীকাল নেগেটিভ বা পজিটিভ যেকোন আচরনই করতে পারে যা আগে থেকে অনুমান করা কঠিন।

আজকের মত এখানেই শেষ করছি, সবাই ভাল থাকবেন, আল্লাহ হাফেজ।

Exit mobile version