সালাম নিবেন, কেমন আছেন?
ডিসেক্স- মার্কেট টানা ৬দিন কমার পর দুই দিন বেড়েছিলো তারপর আজকে পুনরায় নেগেটিভ হলো। আগামীকাল খুবই গুরুত্বপূর্ণ দিন, তার পজিটিভ ও নেগেটিভ থাকার উপর অনেক কিছুই নির্ভর করছে।
যদিও লাস্ট দুই দিনের পজিটিভ মার্কেটে ভুমিকা রেখেছে হাতে গুনা কয়েকটা বিগপেইড আপের শেয়ার, এতে করে সাধারণ বিনিয়োগকারীর তেমন কিছু আসে যায় নাই।
দুইটা পয়েন্ট
১) মার্কেট মনস্তাত্ত্বিক সাপোর্ট ৫১০০ এর উপর থেকে ঘুরে দাড়িয়েছে।
২) আগামীকাল যদি পজিটিভ হয়ে যায় তাহলে তার সামনে মনস্তাত্ত্বিক রেজিস্টেন্স থাকবে ৫৩০০।
সো সব মিলিয়ে একটু অপেক্ষা করুন তারপর ট্রেডিং সিদ্ধান্ত নিন।
আজকের মত এখানেই শেষ করছি, সবাই ভাল থাকবেন। আল্লাহ হাফেজ।