20 Aug Investment Practice-985
সালাম নিবেন, কেমন আছেন?
ডিসেক্স- শুরুতে কিছু সময় পজিটিভ থাকলেও দিন শেষে ইনডেক্স নেগেটিভ হয়েছে ৩১পয়েন্ট, লেনদেন হয়েছে ৯৫৩কোটি টাকা। মার্কেট নেগেটিভ হওয়ার সাথে সাথে আজকে গতকালের চেয়ে লেনদেন কমেছে ঠিকই কিন্তু লাস্ট তিন দিন যখন মার্কেট পজিটিভ হয়েছে তখনের ভলিউমের চেয়ে নেগেটিভ হওয়ার সময় ভলিউম বেশি যা বিগ এলারমিং। চিত্র দেখুন-

প্রথম এলারমিং পেয়েছিলাম ২৭-০৭-২০২৫ তারিখে, এর পর থেকে আমি একটু একটু করে মার্কেট নিয়ে নেগেটিভ হয়ে আসছিলাম ইভেন মার্কেট যখন দুই দিন পরই নিউ হাই করে সেটাও বলেছিলাম ভাল হয় নাই। পরবর্তীতে আবার টানা ৭ দিন মার্কেট নেগেটিভ যাওয়ার পর তিন দিন বেড়ে আবার কমতে শুরু করে গতকাল ও আজ দুই দিন মিলে আমাকে ২য় এলারমিং দিলো। সো ইনিশিয়ালি আমি মার্কেটে বলতে গেলে এক্সিট পেয়ে গেছি, এখন শুধু দরকার ৫২৯০ এর নিচে নেমে কনফার্মেশন দেওয়া। ধারনা করছি সেটাও খুব দ্রুতই দিয়ে দিবে।
PRIMEBANK আশা অনুরূপ মুভমেন্ট করতে পারছে নাই, হয়ত বা সে সময় নিয়ে বাড়বে, কিন্তু যেহেতু আমার ধারনা অনুযায়ী মুভমেন্ট করতে পারে নাই সো এইটা ওয়াচলিস্ট থেকে সরিয়ে দিলাম। কেউ কিনে থাকলে বিক্রি করে দিবেন, এখন বিক্রি করলে ২০,৩০ পয়সার চেয়ে বেশি লস হবে না। তাই স্টপ লস বা ইনভ্যালিড পয়েন্ট পর্যন্ত অপেক্ষা করার দরকার নেই।
ISNLTD ও AL-HAJTEX আরও ভাল করবে আশা করছি।
নতুন করে লং টার্ম প্লানে ওয়াচে রাখতে চাইলে SHYAMPSUG রাখতে পারেন। উল্লেখ্য এক এই টাইপ জেড ক্যাটাগরির শেয়ার প্রফিট দিলে বড় প্রফিট দেয় তেমনি ভাবে লস দিলেও বড় লস দেয়। তাই যারাই নিবেন এই বিষয়টা মাথায় রাখবেন। এবং ইন্টারনাল ইস্যুর কারণে এইটারও সেল সিগন্যাল দিতে পারবো না, যেমনটা ISNLTD ও AL-HAJTEX দেওয়া সম্ভব হবে না।
আজকের মত এখানেই শেষ করছি, সবাই ভাল থাকবেন, আল্লাহ হাফেজ।
Md. Ashiqur Rahman Khan
Posted at 21:35h, 20 AugustThanks DM Vai……
Manik Khan
Posted at 22:03h, 20 Augustধন্যবাদ ডি এম ভাই!
Sabbir Ahamed
Posted at 22:05h, 20 AugustBhai what about Anwargalva , pls advise
Decision Maker
Posted at 23:29h, 20 Augustউইকন্যাস পাচ্ছি, হোল্ড না করাই ভালো