এস. এম. এস. সার্ভিস
কতদিন পর পর মেম্বার নেওয়া হয়?
আমাদের এই সার্ভিসে মেম্বার নেয়া হয় প্রতি ৩মাস পর পর।
এই সার্ভিস কাদের জন্য?
১) যাদের ইনভেস্টমেন্ট ১০লাখের কম ও ২.৫লাখের বেশি।
২) নিজে নিজে ডেইলি বেসিসে বাই-সেল করার আগ্রহ রাখেন বা করেন।
৩) মার্কেটে ট্রেড আওয়ারে সময় দিতে পারেন।
৪) নিজের পোর্টফলিওর মানি ম্যানেজমেন্ট নিজেই করতে পারেন।
এই সার্ভিসের সুবিধা
১) আমাদের অন্য সকল সার্ভিসের চেয়ে এইটায় সার্ভিস চার্জ কম।
২) প্রায় প্রতি দিনই বা প্রতি সপ্তাহে বাই-সেল করার মত স্টক মেসেজ দেয়া হয়।
৩) যেমন বাই করানো হয় ঠিক তেমনি সেল ও করানো হয় মেসেজের মাধ্যমে।
এই সার্ভিসের অসুবিধা
১) এই সার্ভিসটির প্রধান প্রব্লেম হল এইটা অনেক চিপ তাই অনেকেই জয়েন করে। তাইন নয়েজ বেশি, এক সাথে সবাইকে মেসেজ করা হয়।
২) আমরা প্রায়ই বাই স্টক দিয়ে থাকি যার ফলে অনেকেই কোনটা কত গুলা বাই করবে বুঝতে পারে না।
৩) অনেক সময় আমরা লস হলেও সেল করে দেই কিন্তু ঐ সেলের সময় অনেকই লস হয়ে যাবে বলে সেল করে না বিপরীতে টাইম ও টাকা দুইটাই লস হয়।
এই সার্ভিসে জয়েন করার পর আপনার কাজ
প্রতিদিন সকালে ট্রেড আওয়ারের পূর্বে আপনার হোল্ডিং স্টকের বাই প্রাইস, কোয়ান্টিটি সহ মেসেজ করতে হবে।
পেমেন্ট সিস্টেম
১)তিন মাসের জন্য এক কালীন অগ্রিম পেমেন্ট করতে হবে ২৫০০০টাকা।
২) ব্যাংক, বিকাশ, রকেট।
যে ভাবে যোগাযোগ করবেন
১) ফেসবুক পেজের মেসেজে গিয়ে মেসেজ করবেন।
২) মেইলের মাধ্যেম
৩) মেসেজে লিখবেন এস এম এস সার্ভিস নিতে আগ্রহী।
৪) কি মাধ্যমে পেমেন্ট করতে চান তা লিখবেন যেমন ডাচ বাংলা ব্যাংক বা বিকাশ করতে চাই
কবে পেমেন্ট করতে হবে?
নির্ধারিত তারিখের মধ্য। তবে যেদিন আমাদেরকে ৫০ জন পেমেন্ট করে দিবে তারপর হতে আর নিউ কাওকে নেয়া হবে না।
যদি ৫০ জন ফিলাপ না হয় তাহলে কি সময় বাড়াবেন?
না সময় বাড়াবো না। যত জন হবে তাই নিয়ে ১২তারিখ হতে কার্যক্রম শুরু করে দিব।
আজ যদি পেমেন্ট করে দেই তাহলে কি আগামীকাল হতে সার্ভিস দেয়া শুরু করবেন?
না, আপনি পেমেন্ট করলেও আগামীকাল হতেই শুরু করব না। শুরু হবে নির্ধারিত তারিখ হতেই।
আপনার মেম্বার হলে প্রফিট কত % হবে?
প্রফিট কত % হবে সেটার ওয়ারেন্টি কিংবা গ্যারান্টি দিয়ে আমরা মেম্বার নেই না। এইটা যেহেতু বিজনেস সেহেতু প্রফিট/লস দুইটাই হতে পারে।
প্রফিটের যেহেতু সিউরিটি নাই তাহলে কেন আপনাকে পেমেন্ট করব, সেটা তো আমিই পারি।
আমরা কেন দুনিয়ার যে কোন ব্যাক্তিই যদি স্টক মার্কেটে প্রফিটের গ্যারান্টি দিয়ে আপনার সাথে কাজ করে তাহলে বুঝতে হবে সে শতভাগ মিথ্যা বলছে। কারন স্টক মার্কেটে ১০০% বলতে কোন শব্দ নেই। আমরা কখন মার্কেট হতে এক্সিট নিতে হবে আই মিন সকল শেয়ার সেল করতে হবে তা পয়েন্ট টু পয়েন্ট বলে দেই, আমরা এনালসিসি করে স্টক বাই-সেল করার কথা বলি, কোন প্রকার নিউজ নির্ভর কাজ করি না। আমরা ষ্টক মার্কেটে একদিনে বড় লোক কিংবা একদিনে ফকির হওয়ার মত বিজনেস করি না, স্লো এন্ড স্ট্যাডি কাজ করি, আমরা বিশ্বাস করি মার্কেটে সব সময় টাকা বাড়লেই প্রফিট নয় মার্কেটের অনেক পরিস্তিতিতে নিজের টাকা বাচানোটাই আসল কাজ। আমরা সেই সকল শেয়ার মার্কেটের গ্রামার মেনে বিজনেস করাই। যা আপনারা করেন না, আমাদের সাথে কাজ করলে আপনি সব সময় মার্কেট এ ঠিকে থাকবেন, এবং হাসবেন। যা আপনি পাড়ছেন না, তাই আমাদের পেমেন্ট করবেন। আপনার টেন্স আমরাই নিব।
পেমেন্টের কোন ডকুমেন্ট দিবেন?
পেমেন্ট করার পর যদি আপনি সার্ভিস না দেন, আই মিন আমার টাকাটা যদি মাইর যায়?
পেমেন্ট করার পর যদি আপনি সার্ভিস না দেন, আই মিন আমার টাকাটা যদি মাইর যায়?
আমরা পেমেন্ট পেলে আপনাকে কনফার্ম করব তা ১০০% সত্য, এবং সার্ভিস দিব সেটাও ১০০% সত্য। আজ অবদি এমন একজনও পাবেন না যে বলতে পারবে যে তার টাকা মাইর গিয়েছে, ইভেন আমাদের অন্য একটা সার্ভিসে টাকা রিটার্ন দেয়ার পলিসি আছে ঐটায়ও দেখাতে পারবেন না যে তারা টাকা রিটার্ন পায় নাই।
বিজনেস প্রফিট লস আছেই সেটা ভিন্ন বিষয় কিন্তু আমাদের কাছে আপনার টাকা মাইর যাওয়া কিংবা আমরা কমিট্মেন্টের বাহিরে এমন কোন কাজ করি না যা আজ অবদি একজনও দেখাতে পারবে না। আমদের আসল শক্তিই হল সততা, সার্ভিস দেয়ার অদম্য ইচ্ছা।
এস এম এস সার্ভিসের টাকা কি রিটার্ন দেয়া হয়?
না, সেটা রিটার্ন দেয়া হয় না। রিটার্ন দেয়া হয় আমাদের অন্য আর একটি সার্ভিসের যেটার নাম হল এনালাইসিস প্রোভাইড। আর ঐ সার্ভিসটি অনেক এক্সপেন্সিব। ডিসিশন মেকারের সবচেয়ে সস্তা ও অনেক ফ্যাসিলিটি পূর্ণ সার্ভিস হচ্ছে এস এম এস সার্ভিস। আপনি একটু মাথা খাটিয়ে ভালভাবে ট্রেড করতে পারলে এই সার্ভিস হতেই পেয়ে যাবেন অনেক হাই প্রফিটেবল শেয়ারের নাম। তবে এই সার্ভিসে আপনাকে মাথা খাটাতে হবে একটু, আর এই সার্ভিসের সীমাবদ্ধতা হল আপনার ইনভেস্টমেন্ট হতে হবে ২.৫লাখের উপরে এবং ১০লাখের নিচে।