Site icon Decision Maker

১৫৪ কোটি টাকার শেয়ার বিক্রি করেছেন বিদেশিরা

পুঁজিবাজারে বিদেশিদের পোর্টফোলিও বিনিয়োগ টানা ২ মাস ধরে কমছে। চলতি বছরের এপ্রিল মাস শেষে বিদেশি পোর্টফোলিওতে বিক্রির পরিমাণ ছিল বেশি। আলোচ্য সময়ে কেনার চেয়ে ১৫৪ কোটি টাকার শেয়ার বেশি বিক্রি করেছেন বিদেশিরা। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচ্য মাসে বিদেশিরা ২৫৭ কোটি টাকার শেয়ার কিনেছেন। আর এর বিপরীতে শেয়ার বিক্রি করেছেন ৪১১ কোটি টাকা। সেই হিসাবে আলোচ্য সময়ে ১৫৪ কোটি টাকার শেয়ার বেশি বিক্রি করেছেন।

আলোচ্য মাসে বিদেশিদের পোর্টফোলিওতে মোট ৬৬৮ কোটি টাকার লেনদেন হয়েছে। যা এর আগের মাসে লেনদেন ছিল ৮৭৩ কোটি টাকা। সেই হিসাবে পোর্টফোলিওতে লেনদেনের পরিমাণ কমেছে ২০৫ কোটি টাকা।

গত মার্চ মাসে বিদেশিরা ৩৭৫ কোটি টাকার শেয়ার কিনেছেন। আর এর বিপরীতে শেয়ার বিক্রি করেছিলেন ৪৯৮ কোটি টাকা। সেই হিসাবে ওই মাসে ১২৩ কোটি টাকার শেয়ার বেশি বিক্রি করেন।

এর আগে গত ফেব্রুয়ারি মাসে বিদেশি নিট বিনিয়োগ বেড়েছিল ৩২৩ কোটি টাকা। ওই মাসে বিদেশিরা ৫৮৭ কোটি ১৫ লাখ ৬০ হাজার টাকার শেয়ার কিনেছিলেন। আর এর বিপরীতে শেয়ার বিক্রি করেন ২৬৩ কোটি ৯৭ লাখ টাকা। আর জানুয়ারি মাসে নিট বিনিয়োগ ছিল ১৭৫ কোটি ২৯ লাখ টাকা।

গত ডিসেম্বর মাসে শেয়ার বিক্রির পরিমাণও বেশি ছিল। ওই মাসে বিদেশিরা ২৪৬ কোটি ৯ লাখ ৩১ হাজার টাকার শেয়ার কিনেছিলেন। আর এর বিপরীতে শেয়ার বিক্রি করেন ৩৪৭ কোটি ৬২ লাখ ৫৮ হাজার টাকা। সেই হিসাবে ডিসেম্বরে নিট বিনিয়োগ কমেছিল ১০১ কোটি ৫৩ লাখ ২৭ হাজার টাকা।

Exit mobile version