এটিবি মার্কেটে লেনদেনের নিয়মাবলী:
বর্তমান কমিশনের যুগান্তকারী সিদ্ধান্ত এর একটি ঢাকা স্টক এক্সচেঞ্জ এ অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) চালু করা। আগস্ট’ ২০২২ সালে ডিএসই অলটারনেটিভ ট্রেডিং বোর্ড রেগুলেশন ২০২২-এর অনুমোদনও দেয় বিএসইসি।
৪ জানুয়ারি ২০২৩ সালে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) লেনদেন চালু হয়েছে। প্রথম দিন এটিবিতে লংকাবাংলা সিকিউরিটিজ এবং প্রাণ এগ্রো লিমিটেড আনসিকিউরড গ্যারান্টেড বন্ডের লেনদেন হয়েছে। এটিবি মার্কেট লেনদেনের ক্ষেত্রে বেশকিছু শর্ত আরোপ করেছে নীতিনির্ধারকগন ।
এটিবিতে লেনদেনের শর্তগুলো:
- ১. অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) তালিকাভুক্ত প্রতিটি সিকিউরিটিজের দর প্রথম দুই কার্যদিবস ৪ শতাংশ করে বৃদ্ধি বা কমতে পারবে। তৃতীয় কার্যদিবসে ঐ সিকিউরিটিজের লেনদেন বন্ধ থাকবে। আর চতুর্থ কার্যদিবসে সার্কিট ব্রেকার হবে ৫ শতাংশ।
- ২. এটিবিতে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার ক্রয়ের পর ক্রয়কৃত তারিখ থেকে ৯০ দিনের মধ্যে শেয়ার মুনাফায় বিক্রি করলে সংশ্লিষ্ট বিনিয়োগকারীর মুনাফা বাজেয়াপ্ত করা হবে।
- ৩. এটিবির কোম্পানির সিকিউরিটিজ ক্রয়ের ক্ষেত্রে কোন মার্জিন সুবিধা পাবেন না বিনিয়োগকারীরা। এছাড়াও মূল বোর্ডের এ ক্যাটাগরি শেয়ারের সকল সুবিধা প্রযোজ্য হবে অর্থাৎ T+2 তে শেয়ার ম্যাচিউর হবে। প্রধান বন্ডের শেয়ার বিক্রি করে এটিবি এর শেয়ার ক্রয় করা যাবে। তদ্রূপ এটিবি এর শেয়ার বিক্রি করেও মেইন বোর্ড এর শেয়ার ঐ দিনই ক্রয় করতে পারবেন।
- ৪. নিরীক্ষিত আর্থিক হিসাব অনুযায়ী কোম্পানিগুলোর প্রকৃত উন্নতি প্রকাশ করা হবে। চলতি ইপিএস প্রকাশের জন্য কোন বাধ্যবাধকতা নেই।
- ৫. যে কোন ধরনের বিনিয়োগকারী অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডের শেয়ার ক্রয় করতে পারবেন। ধন্যবাদ।
